ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রমজানের মধ্যে নারী সংরক্ষিত আসনের নির্বাচন করতে চায় ইসি

ads

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইসির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ঈদের আগেই তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচন আয়োজনেও বেশি সময় নেওয়া হবে না।


কোন দল কতটি সংরক্ষিত আসন পেতে পারে—এ প্রশ্নে তিনি জানান, ৫০টি আসনের মধ্যে একটি পেতে হলে সাধারণ নির্বাচনে কোনো দলকে অন্তত ছয়টি সংসদীয় আসনে জয়ী হতে হবে।


ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। দুটি আসনের ফলাফল আইনি জটিলতার কারণে এখনো ঘোষণা হয়নি।

ads
ads
ads

Our Facebook Page